১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে এসেছে ৩ লাখ ২৫ হাজার টিকা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের জন্য নতুন করে আরও প্রায় তিন লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব টিকা।

এসময় জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টিকাগুলো গ্রহণ করেন।

তিনি বলেন, ‘সকালে ঢাকা থেকে বেক্সিমকোর নিজস্ব পরিবহনে এসব টিকা আসে। এর মধ্যে সিনোফার্মের ৩ লাখ ১০ হাজার ডোজ এবং মডার্নার ১৫ হাজার ১২০ ডোজ টিকা পাওয়া গেছে।’

বাংলাধারা/এআই

আরও পড়ুন