১৮ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত সাংবাদিক

বাংলাধারা ডেস্ক »

সীতাকুণ্ডে সন্ত্রাসীর ছুরিকাঘাতে দৈনিক ঢাকা টাইমস সীতাকুণ্ড প্রতিনিধি অশোক দাস (৩৬) গুরুতর আহত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসদরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত অশোক দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক অশোক দাস জানান, সন্ত্রাসী কামরুল ও তাঁর ৮/১০ জন অনুসারী সন্ত্রাসী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এসময় তাদের দোকানে প্রবেশে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর অর্তকিত ছুরিকাঘাত করে। এসময় আমাকে বাঁচাতে আমার চাবি ছুটে এলে তাকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আহত সাংবাদিক বাদি হয়ে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন