১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫, মৃত্যু ১

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ। এদিন মৃত্যুবরণ করেছে ১ জন।

সোমবার (১৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে ৩ জন মহানগর এলাকার এবং ২ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯০৩ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২১২ জন।  মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৪ জনের মধ্যে ৭২০ জন মহানগর এবং ৫৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য সংশ্লিষ্টরা গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার ওপর।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন