১০ নভেম্বর ২০২৬

মন্দির-মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

বাংলাধারা ডেস্ক»

দেশের বিভিন্ন স্থানে দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দির, মণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগে প্রতিবাদী শিক্ষার্থীরা নানান স্লোগান দিচ্ছেন।

স্লোগানে স্লোগানে তারা বলছেন, ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ