বাংলাধারা প্রতিবেদন»
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চসিকের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন।
সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে অভ্যুদয় একটি মহল সেদিন মেনে নিতে পারে নাই। এই মহলটি ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল। এরা এখনো মাথাচারা দিয়ে উঠার ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিষ দাঁত ভেঙ্গে দেয়া এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম সভাপত্বিতে এবং প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুর নাহারের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম,কাউন্সিলর আবদুস সালাম মাসুম,লায়ন মোঃ ইলিয়াস,চসিকের সচিব খালেদ মাহামুদ,প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। তাছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীসহ চসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক সেই বাড়িতে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল।৭৫ এর ১৫ আগষ্ট কালো রাত্রিতে ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকরা।বেঁচে থাকলে এতদিনে জীবনের ৫৭ তম বছর পার করতেন শেখ রাসেল। শেখ রাসেলের ৫৭ তম জন্মবাষির্কীতে আলোচনা সভার পাশাপাশি পুরষ্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।এরপর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিববৃন্দ।
বাংলাধারা/এফএস/এফএস












