১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে বসতঘর থেকে গোখরা সাপের বাচ্চা উদ্ধার

হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি»

চট্টগ্রামে হাটহাজারীতে বসত ঘর থেকে ৮টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। 

বুধবার (২০অক্টোবর)রাতে উপজেলা মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বালুরটাল এলাকারা কালু গাজী চৌধুরীর বাড়ির মাহবুব মেম্বারের বসত ঘর থেকে  এ সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ের উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলা সরকারহাট এলাকায় মাহবুব মেম্বার তার বসত ঘরে গোখরা সাপের বাচ্চাগুলো দেখত পায়। খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে ৮টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করি।

পরে বৃহস্পতিবার সকালে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ