দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু নির্দেশনায় ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম এর উদ্যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলপাহাড়ের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
এতে সভাপতির বক্তব্যে যুবলীগনেতা আরিফুল ইসলাম মাসুম বলেন কুমিল্লার কোরআন অবমাননার ষড়যন্ত্র মূলক ঘটনাকে কেন্দ্রকরে দেশ বিরোধী উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক শৃঙ্খলা বিনষ্টে তৎপর। বঙ্গবন্ধুর বাংলাদেশে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্জনকে যারা ম্লান করতে চান তাদের সমুচিত জবাব দেয়ার জন্য ১৮ কোটি মানুষের বাতিঘর বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষা শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ চট্টগ্রাম মহানগর যুবলীগ প্রস্তুত। যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রকারিদের প্রতিহত করা হবে।
বাংলাধারা/এফএস/এফএস












