১৮ মার্চ ২০২৬

খোলা আকাশের নিচে সেবা দিচ্ছেন সীতাকুণ্ড এসিল্যান্ড

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্রগ্রামের সীতাকুণ্ডে খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে মানুষের সেবা দেওয়ার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম সবুজ।

ভূমি সেবা ভােগীদের দালালের খপ্পরে না পড়ার জন্যই ব্যাতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। জনগণের ভােগান্তি লাঘবে ভূমি অফিসের সেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ সেবা চালু করা হয়েছে বলে জানান তিনি। খােলা আকাশে পুরাে অফিস নিয়ে হাজির থাকেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল।

আশরাফুল আলম সবুজ বলেন, সেবা প্রার্থীরা প্রথমেই আমার নিকট আসেন এবং তাদের সমস্যা শুনে সমাধানের জন্য বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের কাছে রেফার করা হয়। কর্মকর্তা/কর্মচারীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী প্রত্যেক সেবাপ্রার্থীর সেবা নিশ্চিত করবেন।

তিনি বলেন, মানুষ যাতে সরাসরি তাদের এসিল্যান্ডকে তাদের সমস্যার কথা বলতে পারে এই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এমন উদ্যোগ গ্রহণ করেছি।

জেলা প্রশাসক, চট্টগ্রামের সার্বিক নির্দেশনায় পরিচালিত এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সাধারণ মানুষ তাদের জমির নানান সমস্য ও নামজারি নিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়, এই সুযোগ দালালরা গ্রহণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়, ফলে অনেকেই টাকার অভাবে নামজারি করতে পারেন না। কোন ঘুষ ছাড়াই নামজারি সেবা নিতে পারে বলেই এই উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন