হাটহাজারী প্রতিনিধি »
তৃতীয় দফায় ইউপি নির্বাচনের দিন চট্টগ্রামের হাটহাজারীতে যুবলীগ নেতা মো. শাহাজাহানকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনায় উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নে পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো. আলী হাসানকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বুধবার (১ ডিসেম্বর) বিকেলে তার বসতঘরের অদূরে নূর আলম সওদারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইউপি নির্বাচনের দিন নৌকার প্রতীকের পক্ষে কাজ করায় যুবলীগ নেতা মো. শাহাজাহানকে গ্রেফতারকৃত গাজী মো. আলী হাসান ও তার ভাইয়েরা মিলে মারধর ও কুপিয়ে জখম করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ইউপি নির্বাচনের দিন মো. শাহাজাহান নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহাজাহানের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাধারা/এএ












