বাংলাধারা প্রতিবেদক »
নগরীর উত্তর পাহাড়তলীর কর্নেলহাটে একটি ফার্নিচারের দোকান ও কারখানায় ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে কর্নেল জোন্স সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৪টায় আগুন লাগার সংবাদ জানা যায়। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি। আগুন বিকেলে সাড়ে পাঁচটায় নিয়ন্ত্রণে এসেছে।












