২৬ মার্চ ২০২৬

থানচিতে ২শ গ্রাম আফিমসহ নারী আটক

বান্দরবান প্রতিনিধি »

থানচিতে অভিযান চালিয়ে ২শ গ্রাম আফিমসহ খিহই খুমী (৭৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানী মংসানু মারমা পাড়া অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খিহই খুমী বলিপাড়া ইউনিয়নের মংসানু মারমা পাড়া গ্রামের মৃত কাইলো খুমীর স্ত্রী। তবে তিনি ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি বিজ্ঞানী মংসানু মারমা পাড়া গ্রামে থানচি থানা সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন নেতৃত্বে পুলিশের একটি দল রাতে অভিযান চালায়। এসময় খিহই খুমী নামে এক নারীর নিজ ঘর থেকে ২শ গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তবে জব্দ আফিমের বাজার মূল্য জানা যায়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় বলেন, সংশ্লিষ্ট আইনে থানচি থানায় একটি মামলা হয়েছে, তাকে সোমবার বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন