২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে ফের ভূমিকম্প

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ১২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এই ভূমিকম্প ১০-১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

প্রায় একই তথ্য দিয়েছে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি)।

আরও পড়ুন