২১ অক্টোবর ২০২৬

আরব ফ্যাশনে ঊর্বশীর গায়ে ৪০ কোটির রুপির সোনার গাউন

বিনোদন ডেস্ক »

সিনেমা দিয়ে আলোচনায় খুব একটা থাকেন না বলিউডের ঊর্বশী রাউটেলা। তবে সিনেমার বাইরে পোশাক-পরিচ্ছেদ ও স্টাইল বরাবরই আলেচিত তিনি।শিরোনাম হন খবরের। সম্প্রতি আরব ফ্যাশন উইকে তার নিজের স্টাইল নিয়ে চর্চায় তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর, নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন ঊর্বশী রৌতেলা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি গাউন পরা ছবি শেয়ার করেছেন নায়িকা, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনের। ‘আরব ফ্যাশন উইকে’ ওই গাউন পরে শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন এই ডিভা।

ঊর্বশী রৌতেলা প্রথম ভারতীয়, যিনি দুবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। তবে এই ফ্যাশন আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে ঊর্বশীর গাউন। আরব ফ্যাশন উইকে সোনালি হাই থাই স্লিট গাউন পরেছিলেন ঊর্বশী। হিরে-জহরত দিয়ে বানানো সে গাউনের দাম শুনলে আপনি চমকে যাবেন।

ঊর্বশীর গাউনটি মহারানি ‘ক্লিওপেট্রা’ দ্বারা অনুপ্রাণিত, যার মূল্য ৪০ কোটি রুপি। গাউনটির ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো।

ডিজাইনার বিশেষ গাউনটির নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’। এখন লাখো মানুষ ওই পোশাক নিয়ে আলোচনায় মেতেছেন।

আরও পড়ুন