২৫ মার্চ ২০২৬

বোয়ালখালী পৌর আ.লীগ কমিটি গঠন, ছিটকে পড়লেন মেয়র

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নবগঠিত এই কমিটি থেকে ছিটকে পড়লেন দীর্ঘ ৮ বছর পৌরসভা আওয়ামী লীগের আহবায়কের দায়ীত্বে থাকা বর্তমান পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

রোববার (২৭ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই পৌরসভা আওয়ামী লীগ কমিটির অনুমোদন দেন।

উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় হাজী মুহাম্মদ শফিউল আলমকে সভাপতি ও এসএম জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬৯ সদস্য বিশিষ্ট পৌরসভা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে পৌরসভার কমিটির আহ্বায়ক ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। তিনি ২০১৪ সাল থেকে আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে নবগঠিত কমিটিতে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরকে রাখা হয়নি। এদিকে জহুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, ‌‌নবগঠিত পৌরসভা কমিটির ব্যাপারে অবগত হয়েছি। নতুন নেতৃত্বের প্রয়োজন ছিল। উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক বলে মনে করছি।

আরও পড়ুন