৩০ অক্টোবর ২০২৬

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের পাইপলাইন গুঁড়িয়ে দিল প্রশাসন

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত শঙ্খ নদীর আশেপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন।
‎
‎মঙ্গলবার (২১ জুলাই) বিকেল থেকে দুইদিন যাবত উপজেলার বারখাইনের ইউনিয়নের তৈলারদ্বীপ সেতু হাইলধর ইছাখালী ও শঙ্খ নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
‎
‎এসময় কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে শঙ্খ নদীর আশপাশ থাকা বিভিন্ন বালু মহলের অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, উপজেলার কয়েকটি ইউনিয়নে অবৈধভাবে পাইপ দিয়ে শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করতে অভিযোগ পাওয়া যায়। সেখানে অভিযান করে বালু উত্তোলনের পাইপ লাইনগুলো ধ্বংস করা হয়।শঙ্খ নদীর আশেপাশে কোন ধরনের অবৈধ বালু মহল করা যাবে না।এই অভিযান অব্যাহত থাকবে
‎
‎এসময় আনোয়ারা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও আনোয়ারা থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন