চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের বসতঘরের কক্ষ থেকে তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার ২নং বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া গ্রামে এই ঘটনা ঘটে।
তাসফিয়া খানম ইভা বারশত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পারকি দুধকুমড়া এলাকার মো. ইসমাইলের মেয়ে বলে জানা যায়।
জানা যায়, সন্ধ্যার আগে তাসফিয়া খানম ইভা শরীরে খারপ লাগার কথা বলে নিজের কক্ষে প্রবেশ করে। কিছুক্ষণ পর তার মা খুঁজতে গিয়ে কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখেন ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাসফিয়া ঝুলে আছে।ততক্ষণে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে আনোয়ারা থানার একটি পুলিশের টিম এসে লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বারশত ইউনিয়নে দুধকুমড়া এলাকায় নিজের কক্ষে এক কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।















