৭ নভেম্বর ২০২৬

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উশা আক্তার (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ৭ জুলাই) সকালে  জুঁইদন্ডী গ্রামের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত উশা আক্তার স্থানীয় তাহেরের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাড়ির সামনে সবজি ক্ষেতে কাজ করতে গেলে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। এসময় তার স্বজনরা   তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদিক্ষা চৌধুরী বলেন, সকালে বিদ্যুৎ স্পৃষ্টের একজন বৃদ্ধাকে নিয়ে এসেছিল তার স্বজনরা। হাসপাতালে আসার আগেই সে মারা যায়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন