২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় সাড়ে ২৮ হাজার ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকার গরুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিএনজি চালক মোহাম্মদ সাকিব (১৯) ও মোহাম্মদ জাহিদুল ইসলাম (২০)। তারা উভয়ই কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার বাসিন্দা।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে সিএনজির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ ওসি জোনায়েদ চৌধুরী বলেন, এসআরবি-৭ এর অভিযানে তেলারদ্বীপ সরকারহাট এলাকায় ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে থানায় হস্তান্তর করে।আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে আদালতে প্রেরণ করি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ