১৫ এপ্রিল ২০২৬

আব্দুস সবুর লিটনের ঈদ শুভেচ্ছা

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল কাউন্সিলর আব্দুস সবুর লিটন।

এক শুভেচ্ছা বার্তায় রামপুর দরদী আব্দুস সবুর লিটন বলেন, ‘ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের ন্যায় হলেও এবারের ঈদুল আজহা কিছুটা ভিন্নভাবে আমাদের মাঝে এসেছে। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সুস্থ থাকি অন্যকেউ সুস্থ রাখি। রামপুরবাসীসহ চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার সকল ধর্মের মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ও শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।’

তিনি বলেন, ‘ঈদুল আজহা আমাদেকে অন্যরকম শিক্ষা দেয়। নিজের প্রিয় বস্তুকে আল্লাহর নামে উৎসর্গ করার নাম কোরবানি আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভ করা যায়।’

তিনি বলেন, ‘মুলত আমরা পশু কোরবানীর মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করে থাকি। প্রতি বছর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার অনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন