১০ অক্টোবর ২০২৬

আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওমেন্স অ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তা

আমিরাত প্রতিনিধি »

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ওমেন্স অ্যাসোসিয়েশন ইউএই।

রবিবার (৭ আগস্ট) ফুজাইরাতে বাংলাদেশ ওমেন্স অ্যাসোসিয়েশন ইউএই’র প্রেসিডেন্ট আবিদা হোসেনের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০ জনের মাঝে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা) আর্থিক ও নিত্য প্রয়োজনীয় প্রদান করা হয়। এছাড়া বন্যায় নিহত বাংলাদেশি নাগরিক এস এম সাজ্জাদের স্ত্রীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও দূতালয় প্রধান মোজ্জাফর হোসেন।

ওমেন্স অ্যাসোসিয়শনের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাইজুন চৌধুরী মাহাতাব, জেসমিন আক্তার সিআইপি, শেফা আহমেদ, ফাহমি চৌধুরী, মলিনা, সাবিনা সুলতানা, শাহানাজ লিটা, রাশেদা আক্তার, মমতাজ আইয়ুব, শবনম আক্তার, নিসু জাহান লাবণ্য আদিলসহ অনেকে।

আবিদা হোসেন বলেন, ফুজাইরা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক এই কর্মসূচী অব্যাহত থাকবে এবং নিহত এস এম সাজ্জাদের লাশ দুবাই বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে দ্রুত দেশে পাঠানো হবে। এর সকল খরচ বাংলাদেশ সরকার বহন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট জেনারেল, বাংলাদেশ সমিতি, আবির অ্যাসোসিয়েশনসহ অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের প্রতি।

আরও পড়ুন