বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের এই সময়ে নিজ এলাকার মানুষকে খাদ্য সামগ্রীর চিন্তামুক্ত রাখতে বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র পক্ষ হতে মিরসরাইজুড়ে ত্রাণ উপহার বিতরণ করা হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) ১২০০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা উপহার বিতরণ শুরু করেছেন মিরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।
জানা গেছে, ১ম পর্যায়ে ৬ হাজার পরিবারের মাঝে এবং বাকি ৬ হাজার পরিবারের মাঝে ১৫ রমজানের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে।
এই সময় মাহবুব রহমান রুহেল বলেন, মানুষের পাশে আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সব সময় ছিলেন। আমি উনার উপহার নিয়ে এসেছি। যাদের প্রয়োজন প্রত্যেকের ঘরে এই ত্রাণ উপহার পৌঁছে দিব। আপনাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উর্ধে উঠে যার প্রয়োজন তাকে খাদ্যসামগ্রী পৌঁছাতে হবে।
বিশ্লেষণে অনুমেয় ভৌগোলিক কারণে মিরসরাইয়ের জনসাধারণ অপেক্ষাকৃত স্বয়ংসম্পূর্ণ এতদস্বত্বেও করোনার প্রাদুর্ভাব এর শুরু থেকে দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন মাটি ও মানুষের আধুনিক চিন্তাধারার রাজনীতিবিদ রুহেল।
ইতিপূর্বে তিনি দু’দফায় ত্রাণসামগ্রী বিতরণ সূচনা করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে। উনার পক্ষে মাসব্যাপী চাল বিতরণ কর্মসূচি পরিচালনা করছেন আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন নয়ন।
গত সোমবার (২০ এপ্রিল) করোনার পরিস্থিতিতে সরকার এবং অংশীদারদের গৃহীত পদক্ষেপ, জনসচেতনতা নিয়ে তিনি একটি ভিডিও বার্তা দেন যা মানুষকে অনুপ্রাণিত করে প্রশংসা কুড়িয়েছেন। ভিড়িওবার্তায় তিনি কৃষি কর্মসূচির উপর জোর দেন এবং নিজে সরাসরি কার্যক্রমে যুক্ত হওয়ার কথা বলেন।
দুর্যোগ দুর্বিপাক ছাড়াও সারা বছর মিরসরাইয়ের মানুষের খোঁজ-খবর নিয়ে অত্র অঞ্চলের মানুষের হৃদয়ের ব্যতিক্রমী আবেদন তৈরি করেছেন এই রাজনীতিক।
ত্রাণসমাগ্রী উপহার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ এমপি’র জৈষ্ঠ্য পুত্র সাবেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সেক্রেটারি জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই এবং বারইয়ারহাট পৌরসভার মেয়র এনায়েত হোসেন নয়ন, ফজলুল কবির ফিরোজ চেয়ারম্যানসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ, ছাত্রনেতা মো. হান্নান প্রমুখ।
একই সময় এনজিও সংস্থা অপকা’র পক্ষ হতে ডাক্তারদের জন্য পিপিই, কৃষকের জন্য সারবীজ, পঙ্গুদের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এরপর বারইয়ারহাট পৌর ছাত্রলীগের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













