২২ সেপ্টেম্বর ২০২৬

ঈদে চট্টগ্রাম রুটে বাড়ছে ট্রেন, কমবে ভোগান্তি

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতোমধ্যে এসব ট্রেনের বিস্তারিত সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। একই রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন ‘তিস্তা স্পেশাল-৪’ বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে এবং ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজারে পৌঁছাবে।

একইভাবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে এবং ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ দুপুর ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সকাল ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। আর ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বেলা ২টা ২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।

রেলওয়ে সূত্র জানায়, আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেন চলবে। ঈদের পর দ্বিতীয় দিন থেকে ১ জুন পর্যন্ত এসব ট্রেনের চলাচল অব্যাহত থাকবে। তবে ঈদ ২৮ মে অনুষ্ঠিত হলে ৩০ মে থেকে পরবর্তী সময়সূচি কার্যকর হবে।

অন্যদিকে, পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন (৯ ও ১০) ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পর আরও তিন দিন চলবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল (৫, ৬, ৭ ও ৮) শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

আরও পড়ুন