৭ নভেম্বর ২০২৬

এন্ড্রু কিশোরের মৃত্যুতে আব্দুস সবুর লিটনের শোক

বাংলাধারা প্রতিবেদক »

চলে গেলেন দেশ বরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তারা গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

বিশিষ্ট সমাজ সেবক তথা চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য বাতিল করা মনোনয়নে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল পদপ্রার্থী আব্দুস সবুর লিটন এক শোক বার্তায় বলেন, এন্ড্রু কিশোর কালজয়ী এক গুণী শিল্পী। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

তিনি বলেন, এন্ড্রু কিশোর বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সুদীর্ঘকাল তিনি বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ‘প্লেব্যাক সম্রাট’ নামে নিজেকে পরিচিত করেছেন। শুধু চলচ্চিত্রের গানেই নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি নজরুলগীতি, রবীন্দ্র সংগীত, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান গেয়েছেন। সকল শ্রেণির শ্রোতাদের নিকট এন্ড্রু কিশোরের গান ছিলো সমান জনপ্রিয়। বাংলা গানের অমর শিল্পীর এই মহাপ্রয়ান বাংলাদেশের সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। বাংলাদেশের সংগীতেপ্রেমী মানুষ এ মহান শিল্পীকে দীর্ঘদিন স্মরণে রাখবে।

উল্লেখ্য, আটবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই গুনী শিল্পী মৃত্যুকালে দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন