২৫ সেপ্টেম্বর ২০২৬

এবার এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ জানালেন নিজেই

বাংলাধারা ডেস্ক »

ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা মানবিকবোধের জন্য বারবার প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে প্রতি বছর এফডিসিতে সামর্থ্যহীন মানুষদের জন্য কোরবানি দিয়ে আলাদা করে নজর কাড়েন এই নায়িকা।

তবে এ বছর এবার এফডিসিতে কোরবানি দেওয়া হবে না পরীমণির।

জানা যায়, প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন নায়িকা। কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। শারীরিক অবস্থার কারণেই এবার এফডিসিতে কোরবানি করতে পারছেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। তিনি বলেন, ‘আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা। প্রতিবার ও (পরীমনি) এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে। আপনারা তো জানানে, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।’

সবাই জানেন পরীমণি অধীর অপেক্ষায় প্রহর গুনছেন তার অনাগত সন্তানের জন্য। এমন পরিস্থিতিতেও কি কোরবানির ধারা অব্যাহত রাখছেন? জবাবে পরী বলেন, ‘যেমন অন্য আট-দশজন মানুষ কোরবানি দেয়। এবার আমিও তাই করবো। আমার ছোট সংসার। নানুভাই, রাজ আর আমি। এবার আমরা আমাদের মতো করে ছোট পরিসরে কোরবানি দেবো।’

এরপরই পরীর কণ্ঠে ঝরলো অভিমানের সুর। বললেন, ‘২০১৬ সাল থেকে আমি একরকম শপথই নিয়েছিলাম, যতদিন বেঁচে থাকবো এফডিসির অসহায় সহকর্মীদের মুখে হাসি ফোটানোর জন্য কোরবানির ঈদটাকে আমি উৎসর্গ করবো। সেটা করেছিও টানা ছয় বছর। প্রতিবছর আমার পরিবার বড় হয়েছে, একটি করে গরু বাড়িয়েছি। সর্বশেষ ছয়টি গরু কোরবানি দিয়েছি। এবার সাতটি গরু হওয়ার কথা ছিলো। তা তো আর হচ্ছে না। আমি জানি ঈদের সারাটাদিন আমি ঘরে বসে থাকলেও মনটা পড়ে থাকবে এফডিসির ভেতর। হয় তো পুরনো ছবিগুলো দেখবো মন খারাপ করে। হয় তো কাঁদবো। আমি আসলে জানি না- সেদিন আমি কতোটা বিষণ্ণ থাকবো।’

ঢোক গিলে বলেন, ‘আমার পেটে এখন ৮ মাসের সন্তান। এই অবস্থায় চাইলেও আমি রাস্তায় দাঁড়িয়ে কাজটি করতে পারবো না। এফডিসিতে এখন কোরবানি দেওয়ার মতো অনেক সমিতি আছে। আমাকেও তাদের দরকার নেই। তারাই তাদের এফডিসিতে কোরবানি দিক। তবুও উৎসবটা বেঁচে থাক এফডিসির চার দেয়ালে, সেটাই আমার প্রত্যাশা। কারণ, আমি জানি এদিন অসহায় মানুষগুলো কতোটা আনন্দে থাকে। যেভাবেই হোক ওদের আনন্দটা বাঁচুক।’

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর এফডিসিতে একটি করে গরু বাড়িয়ে সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন পরীমণি। গত বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় বাইরে কোরবানি দেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন এই দম্পতি।

সূত্র : বাংলা ট্রিবিউন ও ঢাকা পোস্ট

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ