বাংলাধারা ডেস্ক »
ভারতের ওড়িশায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। শুক্রবার ( ৩ মে ) সকাল ৮টার দিকে এই ঘূর্ণিঝড় তীর্থ নগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, ওই সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে তুলনামূলক শান্ত অংশকে বলা হয় ‘চোখ’। প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসের ঘূর্ণিঝড় ফণীর চোখ পুরোপুরি উপকূলে উঠে আসতে সময় লাগে পুরো দুই ঘণ্টা।
- আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসারে অনুমোদন পেল এআইএসটি
- লিটনের বিশ্ব রেকর্ড
- খালেদা জিয়া ও ‘বিসমিল্লাহ’ নিয়ে ব্যঙ্গ, চাকসু ভিপি রনির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ
- সৈকতে ফের দাঁড়ালো ৫০ ফুটের ভয়ঙ্কর দানব, থিয়েটারে প্রবেশমূল্য ২ প্লাস্টিক বোতল
- আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ
বাংলাধারা/এফএস/এমআর/এসবি














