৬ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুর রহমান, মো. পারভেজ, মো. আকাশ ও মো. মহিউদ্দিন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুর রহমান সিআর-৪৯/২৬ মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারার আসামি। মো. পারভেজ সিআর-০২/২৫ মামলায় বিদ্যুৎ আইনের ৩২ ধারার আসামি। মো. আকাশ যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় করা সিআর-২৯৩/২৬ মামলার আসামি।

অন্যদিকে, মো. মহিউদ্দিনের বিরুদ্ধে কর্ণফুলী থানার জিআর-৫২২/১৯ মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় এবং কোতোয়ালী থানার জিআর-১১৭/২৩ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ