২৮ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে সিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি ও পারটেক্স পেট্রো লিমিটেড পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

সোমবার (২৭ এপ্রিল) তিনি কর্ণফুলী থানাধীন এ দুটি প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে কমিশনার স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কার্যক্রমের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন