বোয়ালখালী প্রতিনিধি»
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আটকে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে সেতু পাড়াপাড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় শতশত নারী-পুরুষ পায়ে হেঁটে সেতু পাড়াপাড় হন। প্রায় দেড় ঘণ্টা পর আটকে যাওয়ায় ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে সেতুর টোল আদায়কারী কর্মচারীরা।
চাকুরীজীবী শারমিন সুলতানা নিগার বলেন, এই সেতুর ভোগান্তি কবে শেষ হবে? গাড়ী পাড় না হওয়ায় পায়ে হেঁটে সেতু পাড় হয়েছি। জুতোর কারণে পায়ে ফোস্কা পরে গেছে। এই সেতুতে যতো সমস্যা হয় চাকুরীতে যাওয়ার সময়।
বাংলাধারা/এফএস/এফএস













