২৭ অক্টোবর ২০২৬

কৃতী শিক্ষার্থী ও হাফেজদের সম্মাননা দিল মহানগর সমাজ কল্যাণ সংস্থা

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থী ও পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজদের সংবর্ধনা দিয়েছে মহানগর সমাজ কল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে উৎসাহ দেওয়া এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও পড়াশোনা ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হতে অনুপ্রাণিত হবে।

মহানগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাহাব উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ