৭ নভেম্বর ২০২৬

কেজি ২৭ টাকায় ধান কিনছে সরকার, বোয়ালখালীতে লক্ষ্যমাত্রা ২৬৪ মেট্রিক টন

বোয়ালখালী প্রতিনিধি»

প্রতি কেজি ধান ২৭ টাকায় ক্রয় করবেন সরকার। অাভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুমে চট্টগ্রামের বোয়ালখালীতে ২৬৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

তিনি বলেন, গত ৭ নভেম্বর থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কার্যক্রম শুরু করেছে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি। আমন ধান সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিজন কৃষক ১২০ কেজি থেকে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, মাঠে এখনো সম্পূর্ণ ধান পাকেনি। উপজেলায় বর্তমানে ১০ ভাগ ধান কাটা হয়েছে। শতভাগ ধান কাটা সম্পন্ন হতে আরো কিছুদিন সময় লাগবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে উপজেলার ২২৮৮ জন কৃষকের মধ্য থেকে ১১৪৪ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে সন্তোষজনক ধান সংগ্রহ করা না গেলে পরবর্তী সময়ে তা উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ