১৯ এপ্রিল ২০২৬

খুলশী ক্লাবের এজিএম সম্পন্ন: নতুন কমিটি গঠন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

নগরের অন্যতম সামাজিক সংগঠন ‘চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম), এক্সট্রা অর্ডিনারি সভা (ইজিএম) ও ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী-নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) নগরীর ফয়’স লেকস্থ ক্লাবের নিজস্ব ভবনে প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট রফিক উদ্দিন বাবুল ভুঁইয়ার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা দীর্ঘ আলোচনার পর আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।

সভায় ক্লাবের নিজস্ব জমি ক্রয় এবং সেখানে ক্লাব কমপ্লেক্স নির্মাণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের জন্য প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়াকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ জানানো হয়। সদস্যরা তার নেতৃত্বে ক্লাবের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

এজিএম ও ইজিএমে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়াকে আহ্বায়ক করে ৫ থেকে ৭ সদস্যের একটি ছোট আকারের কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ কমিটি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন এবং নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

এছাড়া সভায় ক্লাবের অন্যান্য এজেন্ডা নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যৎ মহাপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল কাদের, আসাদুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, ডা. ইসা চৌধুরী, ইফরান খান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, নিজাম উদ্দীন মাসুদ, ফয়সাল আল আসাদুজ্জামান, আজিম উদ্দীন আহমেদ, আলমগীর হোসাইন সৈকত, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আবু ইউসুপ চৌধুরী, মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ, জাহিদ হোসাইন, মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী, মো. জামাল উদ্দিন আহমেদ, ফেরদৌস শিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এজিএম শেষে ক্লাবের একযুগ পূর্তি উদযাপন ও বর্ণিল সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ