২৯ এপ্রিল ২০২৬

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

বাংলাধারা প্রতিবেদন»

আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ।

বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। 

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না। সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের টিকা চাচ্ছে, এটা এখন দেওয়া সম্ভব নয়। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজার আসবে।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন