৬ নভেম্বর ২০২৬

ঘরে আটকা পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ রুমে আটকা পড়া আবদুল্লাহ মো. তাজকিব নামে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

রোববার (৩০ জানুয়ারি) সকালে পৌর সদরস্থ ফটিকা এলাকার শাহজালাল পাড়ায় আবদুল মতিন ভিলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌর সদরস্থ আবদুল মতিন ভিলায় ৪র্থ তলার ২য় তলায় নুরুল আলমের পুত্র তাজকিবের খেলার ছলে এক পর্যায়ে রুমের দরজার লক পড়ে গেলে রুমে ভিতর আটকা পড়ে।পরিবারের সদস্যরা অনেক চেস্টা করেও লক খুলতে না পারায় আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয় হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দরজার লক খুলে শিশুটিকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ‘আজ রোববার সকালে খবরে পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর হাইড্রোলিক ডোর ওপেনার দিয়ে দরজা লক খুলে আড়াই বছরের শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ