২ নভেম্বর ২০২৬

চকরিয়াকে বিভক্ত করে নতুন উপজেলা ‘মাতামুহুরী’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপস্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিতব্য নিকার-এর ১২০তম সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ নিকার সভায় উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

প্রস্তাবটি অনুমোদন পেলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের নাগরিক সেবা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া বৃহৎ আয়তনের চকরিয়া উপজেলার প্রশাসনিক চাপ কমাতেও নতুন উপজেলা গঠন কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নিকার সভায় বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পাশাপাশি আরও কয়েকটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও আলোচনায় রয়েছে।

আরও পড়ুন