বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু
শনিবার (২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
এদিন চট্টগ্রামের সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ২৩ জন মহানগর এলাকা এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ৫ জনের মধ্যে ৪ জন রাউজান উপজেলার এবং একজন বোয়ালখালী উপজেলায়।
বাংলাধারা/এফএস/এফএস













