২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৪৯, মৃত্যু ১

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ।এদিন করোনাভাইরাসে আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৭৬ জন মহানগর এলাকার ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৯২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলায় ৩২ হাজার ৮০৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ