১৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) রাতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন (৩০) আনোয়ারা উপজেলার পালকি বাজার এলাকার মো. জাহাঙ্গীর মাঝির ছেলে। সে বর্তমানে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার মোহাম্মদ নগরের টেকনিক্যাল এলাকায় থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, গতকাল রাতে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে কোতোয়ালী থানার ডাকাতি প্রস্তুতি মামলায় জড়িত একজন আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন সময় নগরীর ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন যাত্রীদের জিম্মি করে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

আরও পড়ুন