জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় ম্যারাথনে অংশগ্রহণ করেন ৬৫০ জন প্রতিযোগী।
সকাল ৭টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন।


চট্টগ্রাম জেলা প্রশাসন ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাধারা/এফইএমএফ














