৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রথমবারের মত রোবটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে প্রথমবারের অনুষ্ঠিত হয়েছে রোবটিক্স এ- রিসার্চ অলিম্পিয়াড। শনিবার ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ কর্তৃক আয়োজিত এ অলিম্পিয়াডে সার্বিক সহযোগীতায় ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।

অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. কৌশিক দেব, গ্লোবাল পিলানথ্রপিক প্লানেট’র চেয়ারম্যান ড. মুহাম্মদ মুহিউদ্দীন মাহি, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ মুহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ। অনুষ্টানে রিসার্চ ল্যাব চট্টগ্রামকে নানান ভাবে সহায়তা করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী শারাফাত আলী রিচার্ড এবং আবদুল্লাহ আল মামুন নিশাতকে সম্মাননা দেয়া হয়।

শনিবার দিনব্যাপী এ আয়োজনে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজুবাস প্রদর্শনী, রোবট প্রজেক্ট শোকেসিং প্রতিযোগীতা, রোবট তৈরীকরণ ওয়ার্কশপ, রোবটিক্স কুইজ প্রতিযোগীতা, লাইন ফলোয়ার কম্পিটিশন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ