৭ নভেম্বর ২০২৬

রৌফাবাদে আধিপত্যের লড়াই

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নগরীর রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু রাউজান উপজেলার বাসিন্দা। এছাড়া, গুলিবিদ্ধ আহত শিশুর নাম রেশমা আকতার (১১)। রৌফাবাদ শহিদ মিনার গলিতে বাসা থেকে দোকানে যাবার সময় গোলাগুলির মধ্যে পড়ে শিশুটি গুলিবিদ্ধ হয়। তার চোখে গুলি লেগেছে।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। কারা কেন মেরেছে তা পরে জানাতে পারব। লাশের সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ