চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. আবুল কালাম অপুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপু পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুলা মিয়া বাপের বাড়ির মো.হোসেনের ছেলে। সে পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের হামলা মামলার সন্দিগ্ধ আসামী আবুল কালাম আজাদ অপুকে গ্রেপ্তারের পর আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।












