৭ নভেম্বর ২০২৬

চন্দনাইশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি»

চন্দনাইশে বোরো মৌসুমে নির্বিঘ্নে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জন প্রতিনিধি, স্কীম ম্যানেজার ও কৃষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২ অক্টোবর )  উপজেলা পরিষদ মিলনায়তনে দোহাজারী জোন সেচ বিভাগ বিএডিসি’ র আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চেয়ারম্যান হাবিবুর রহমান, কৃষক লীগ নেতা মাষ্টার হুমায়ুন কবির, নবাব আলী,কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,কৃষি সম্প্রসারণ  অফিসার ইমরান হোসেন,সহকারী প্রকৌশলী বিএডিসি, দোহাজারী জোন (অ:দ:) হোসেন মো.ফাহাদ, উপসহকারী প্রকৌশলী আনোয়ারা ইউনিট বিএডিসি আজমানুর রহমান প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ