চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন চিটাগাং খুলশি ক্লাব লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ শনিবার (১৮ এপ্রিল ) বিকেল ৪টায় ক্লাব প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
ক্লাব সূত্রে জানা যায়, দিনব্যাপী এই আয়োজনে থাকছে আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনা, পারিবারিক মিলনমেলা এবং সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। একই দিনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা (ইজিএম)।
অনুষ্ঠানসূচিতে রয়েছে—বাদে জোহর পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল, জাতীয় সংগীত পরিবেশন, পরিচিতি পর্ব, ক্লাবের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা, ইফতার ও নৈশভোজের আয়োজন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র।
ক্লাবের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট রফিকউদ্দিন বাবুল জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সদস্যদের জন্য বিশেষ কুপনের মাধ্যমে আয়োজন পরিচালিত হবে। পরিবার-পরিজনসহ উপস্থিত হয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, চিটাগাং খুলশি ক্লাব লিমিটেড দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি ও ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।












