১৭ সেপ্টেম্বর ২০২৬

ছয় মাস পর চালু, ৪৮ ঘণ্টায় ফের বন্ধ সিইউএফএল

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার দুই দিনের মাথায়, চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই আবার বন্ধ হয়ে গেল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার উৎপাদন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কারিগরি সমস্যার কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী।

জানা যায়, অর্ধবছর বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট সিইউএফএলে আবার গ্যাস সরবরাহ শুরু হয়। এতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিইউএফএল ইউরিয়া সার উৎপাদন শুরু করে। গ্যাস সরবরাহ পাওয়ার পরপর অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হলে পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে উৎপাদন শুরুর পর কারিগরি সমস্যার কারণে আজ (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে কারখানাটির উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। রোববার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।

আরও পড়ুন