৭ নভেম্বর ২০২৬

ঢাকা থেকে চট্টগ্রামে পালিয়ে আসতে গিয়ে ফেনীতে আটক করোনা রোগী

বাংলাধারা প্রতিবেদন »  

গত সোমবার ৫০ বছর বয়সী এক ব্যক্তির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা ভাইরাস শনাক্তের পর মঙ্গলবার সকালে শ্যালকসহ চট্টগ্রামে পালিয়ে আসার চেষ্টা করেন তিনি। পরে ফেনীতে তাদের আটক করে পুলিশ। আক্রান্ত ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২২ এপ্রিল) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের থবর শুনে হাসপাতাল থেকে পালিয়ে চট্টগ্রাম আসার চেষ্টা করেছেন। পরে পুলিশ ফেনী এলাকায় ব্যারিকেড দিয়ে তাকে বহনকারী প্রাইভেটকারটি আটক করে।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে ঢাকা থেকে প্রাইভেট কারে করে আসা তার শ্যালক, শ্যালকের বন্ধু ও গাড়ি চালককে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন