১০ অক্টোবর ২০২৬

তেল কম দিয়ে লাখ টাকা জরিমানা গুণল দুই ফিলিং স্টেশন

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের অকটেন এবং ডিজেল পরিমাণে কম দেয়ায় দুই ফিলি স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ আগস্ট) দুপুরে নগরের অক্সিজেন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

বিএসটিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এসময় নগরের ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করলে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি কম পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার জরিমানা করা হয়।

অপরদিকে, হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘অভিযান পরিচালনাকালে তেল পরিমাণে কম পাওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা করে মোট ২টি মামলায় ১ লাখ টাকা আদায় করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন