৪ মে ২০২৬

দেশের তৈরি প্রোটন গাড়ি ব্যবহারের আহ্বান নওফেলের

বাংলাধারা প্রতিবেদন »

পিএইচপি পরিবার ক্রেতাদের জন্য কমমূল্যে নতুন মোটর  গাড়ি তৈরি করছে। বিশ্বখ্যাত মালয়েশিয়ার প্রোটন কারের বিভিন্ন ব্রান্ড পিএইচপি ফ্যামিলি এদেশে তৈরি ও বাজারজাত করছে। ক্রেতাদের জন্য নতুন গাড়ি বিভিন্ন শো-রুমে পাঠানো হচ্ছে। পুরাতন ও রিকন্ডিশন গাড়ির পরিবর্তে নিজ দেশের তৈরি প্রোটন গাড়ি ব্যবহার করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি। নতুন গাড়ি তৈরির ফলে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর আগ্রাবাদে ’পিএইচপি প্রোটন মোটর ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল এসব কথা বলেন। তিনি পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফি মোহম্মদ মিজানুর রহমানকে দেশের শিল্পায়নে বৃহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

শিল্পপতি ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফি মোহম্মদ মিজানুর রহমা ৫ দিনব্যাপী এ  ফেস্টিভ্যালের উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন শিড়্গা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল।

পিএইচপি  অটোমোবাইলস্‌ এর ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আকতার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে  পিএইচপি ইন্ডাষ্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আমির হেসেন সোহেলসহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্টজন, মিডিয়া ব্যক্তিত্ব, প্রোটনের ডিজিএম এস এম শাহিনুর রহমান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেস্টিভ্যাল এ প্রোটন প্রিভি, প্রোটন সাগা, প্রোটন পারসোনা ও এক্স-৩০ মোটরগাড়ি প্রদর্শিত হচ্ছে। ২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ ফেস্ট এ  প্রোটন গাড়িগুলো ক্রয়ের উপর নগদ ১,০০,০০০ টাকা ছাড়সহ ফ্রি রেজিস্ট্রেশন, ৩-৫ বছর বিক্রয়োত্তর সেবা, ৫টি ফ্রি সার্ভিসিং, বাই ভ্যাক অফার ও কার-রিপ্লেস এর সুবিধা দেওয়া হচ্ছে।

পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আকতার পারভেজে বলেন, পিএইচপি ফ্যামিলি দেশে গাড়ি তৈরির কারখানা প্রতিষ্ঠার কাজ ইতোমধ্যে সম্পন্ন  করেছে। প্রোটনসহ সকল ব্রান্ডের গাড়ির রিপেয়ারিং, মেইনটেইন্স অ্যান্ড সার্ভিসিংয়ের জন্য চট্টগ্রামে সর্বাধুনিক মোটর ওয়ার্কশপের মাধ্যমে পিএইচপি মোটরস যাত্রা শুরম্ন করেছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় আরও ২টি এবং সিলেটে ১টি গাড়ির অত্যাধুনিক ওয়ার্কশপ তৈরি করা হবে, ক্রেতারা যাতে সহজে তাদের গাড়ির সমস্যার সমাধান করতে পারে।  পিএইচপির বিভিন্ন কল-কারখানায় আগামী ১০-১২ বছরের মধ্যে ৫০ হাজারের অধিক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন