৬ নভেম্বর ২০২৬

দেশে কাউকেই ভূমি ও বাড়িহীন রাখবেন না প্রধানমন্ত্রী : এমপি কমল

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে বিভিন্ন সময়ে দুর্যোগের শিকার ও জলবায়ু উদ্বাস্তু ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল বলেছেন, পৌরসভায় সর্ব প্রথম সাহিত্যিকা পল্লীকে সবার আগে বন্দোবস্ত দেওয়া হবে।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লীবাসীর উদ্যোগে স্থানীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাস জমি বন্দোবস্ত ও কবরস্থান সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশে কাউকেই ভুমিহীন, বাড়িহীন রাখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রিজার্ভ বেড়েছে। মানুষের জীবন মানও আগের চেয় বহু উন্নত হয়েছে। সুতরাং উপকূলীয় জেলা হিসেবে কক্সবাজারে অনেক মানুষ বিভিন্ন সময় দুর্যোগের শিকার হয়ে খাসজমিতে বসবাস শুরু করেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে। তিনি গরিবদের অত্যন্ত ভালোবাসেন। কাজেই ভূমি বন্দোবস্ত পাবার ব্যাপারে সাহিত্যিকা পল্লীবাসীর দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবার আগে সাহিত্যিকাপল্লীকেই বন্দোবস্ত তালিকায় স্থান দেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেন, সাহিত্যিকা পল্লীবাসীর মসজিদ ও কবরস্থান রক্ষা এবং ভুমি বন্দোবস্তের ব্যাপারে সর্বদাই পাশে আছে আওয়ামীলীগ। ভূমিহীন মানুষের স্বার্থ রক্ষায় যখন যেভাবে প্রয়োজন ছুটে আমরা ছুটে যাবো।

সাহিত্যিকাপল্লী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দৌহার সভাপতিত্বে এবং সমাজকর্মী জয়নুল আবেদীনের সঞ্চালনায় এতে সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সাবেক সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, ব্যাংকার সালাউদ্দিন, সিটি কলেজের প্রভাষক শহীদ চৌধুরী এবং শহর কৃষকলীগ নেতা মোরশেদুর রহমান খোকন বক্তব্য রাখেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা জাভেদ মোস্তফাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ