বাংলাধারা প্রতিবেদক »
নগরীতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল এবং ১টি ওয়ান শুটারগানসহ মো. মানিক (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
শনিবার (৮ অক্টোবর) নগরীর আকবর শাহ্ থানার বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মানিক আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, র্যাব-৭, এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল এবং দেশিয় প্রযুক্তিতে তৈরি ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে এক অস্ত্রধারী যুবককে আটক করে র্যাব।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার অস্ত্র দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য বেচাকেনা ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করত।
গ্রেফতার আসামি এবং উদ্ধার অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি












