বাংলাধারা প্রতিবেদন »
সারি সারি ভ্যান। প্রত্যেকটি ভ্যান সাজানো সবজিতে। বেগুন, সসিন্ডা, বরকটি, লাউসহ নানা ধরনের সবজি রয়েছে এসব ভ্যানে। করোনা পরিস্থিতিতে বাসায় অবরুদ্ধ হয়ে পড়া মানুষের পাশে দাড়াতে চট্টগ্রাম মহানগরীর ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড়ের পশ্চিম সুপারি ওয়ালা পাড়ায় চালু করা হয়েছে এ ভ্রাম্যমাণ ফ্রি সবজি বাজার। যে কোন শ্রেণির মানুষ এই বাজার থেকে ফ্রিতে সবজি নিয়ে যেতে পারছেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষরা। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তাদের মাঝে ফ্রি সবজি বিতরণের এমন উদ্যোগ নিয়েছেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ রবি, মীর মোহাম্মদ শাফায়াত ইসলামিয়া কলেজ ছাত্রলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল আলম হৃদয়।

আরো সহযোগিতা করেন ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ সোহেল, মীর মোহাম্মদ ইফতু,মোহাম্মদ ইমন।
ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ রবি বলেন,সকল ব্যক্তি সবজি নিতে পারবেন। দেশের ক্লান্তিলগ্নে একজন ছাত্রনেতা হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব জনগনের পাশে দাঁড়ানো। লকডাউনের কারণে মানুষের ভোগান্তি লাগবে সাধারণ মানুষের মাঝে ফ্রি সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি।
বাংলাধারা/এফএস/টিএম













